ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা ‘মাদার অব অল বম্বস’ কতটা বিধ্বংসী? মাত্রাতিরিক্ত ভর্তি-টিউশন ফি, তবু টানা চার বছর বেড়েছে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হেমন্ত এলো ধূসর বিবর্ণে, হিমেল হাওয়ায় জানুয়ারি-জুন প্রান্তিকে সিএসআর খাতে ব্যাংকগুলোর ব্যয় কমেছে পরীক্ষার্থীদের সঙ্গে ৮ থেকে ১০ লাখ টাকায় চুক্তি! সীমান্ত পেরিয়ে মাদকের চালান ট্রলারযোগে সারা দেশে ছড়িয়ে পড়ছে হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকারে আগুন অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব, হাসপাতালে মৃত্যু

শেখ হাসিনার রায় ঘিরে কোনো আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার রায় ঘিরে কোনো আতঙ্ক নেই। ছোটখাটো দু'একটা ঘটনা ঘটলেও বড় ধরনের কিছু ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
শেখ হাসিনার রায় ঘিরে কোনো আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

শেখ হাসিনার রায় ঘিরে কোনো আতঙ্ক নেই। ছোটখাটো দু'একটা ঘটনা ঘটলেও বড় ধরনের কিছু ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


আজ সোমবার (১৭ নভেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায় কার্যকর করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে পূর্বেও চিঠি দেয়া হয়েছে। আবারও চিঠি দেয়া হবে।


গতকাল রোববার (১৬ নভেম্বর) যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রয়োজনে গুলি করার নির্দেশও দেন তিনি।


ডিএমপি কমিশনারের গুলির নির্দেশনা বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেলফ ডিফেন্সের জন্য প্রতিরোধ করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে।


উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।


বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই রায় ঘোষণা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা