ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

শেখ হাসিনার রায় ঘিরে কোনো আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার রায় ঘিরে কোনো আতঙ্ক নেই। ছোটখাটো দু'একটা ঘটনা ঘটলেও বড় ধরনের কিছু ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৩৫ সময়
শেখ হাসিনার রায় ঘিরে কোনো আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

শেখ হাসিনার রায় ঘিরে কোনো আতঙ্ক নেই। ছোটখাটো দু'একটা ঘটনা ঘটলেও বড় ধরনের কিছু ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


আজ সোমবার (১৭ নভেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায় কার্যকর করতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে পূর্বেও চিঠি দেয়া হয়েছে। আবারও চিঠি দেয়া হবে।


গতকাল রোববার (১৬ নভেম্বর) যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখামাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। প্রয়োজনে গুলি করার নির্দেশও দেন তিনি।


ডিএমপি কমিশনারের গুলির নির্দেশনা বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেলফ ডিফেন্সের জন্য প্রতিরোধ করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে।


উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।


বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই রায় ঘোষণা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা