ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার আটকে দিলো সেনাবাহিনী

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়া দুইটি বুলডোজার আটকে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:১২ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:১২ সময়
ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার আটকে দিলো সেনাবাহিনী ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাওয়া দুইটি বুলডোজার আটকে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা এখন মিরপুর সড়কের একপাশ অবরোধ করে রেখেছেন।


সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। 


এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল ও বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন তারা। এ সময় ছাত্র-জনতা শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 


এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে ৩২ নম্বরের সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরানোর চেষ্টা করে। পরে ছাত্র-জনতার সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 


এসময় সেখানে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ করতে থাকে আন্দোলনকারীরা। তারা জানান, স্বৈরাচারের কোনো অস্তিত্ব তারা এ দেশে রাখবেন না। তারা এ বাড়ির  জায়গায় খেলার মাঠ চান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা