ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী উপসাগরীয় তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিদায়ের পরেও এমবাপ্পেদের প্রশংসায় ম্যাক্রোঁ, বললেন এই দলের ভবিষ্যৎ উজ্জ্বল চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই কাতারে ছাত্রনেতারা

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির মামলার রায় পড়া শুরু শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:১১ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ২:১১ সময়
রায় শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই কাতারে ছাত্রনেতারা ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির মামলার রায় পড়া শুরু শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যা সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বার্তা সংস্থা রয়টার্স ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে। 


সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পড়া শুরু করেন। 


এ সময় উপস্থিত থাকতে দেখা যায় বেশ কয়েকজন ছাত্রনেতাকে। তাদের মধ্যে রয়েছেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, ছাত্রদলের ভি পি প্রার্থী আবিদ এবং জিএস প্রার্থী হামিম। 


শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘রাজসাক্ষী' হিসেবে জবানবন্দি দিয়েছেন।


গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম