ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

অপরাধী যেই হোক না কেন, অপরাধের যথার্থ বিচার কাম্য: রিজভী

বিএনপি কোন রায় প্রত্যাশা করে না, রায় দেয়া বা না দেয়া আদালতের বিষয়। তবে অপরাধী যেই হোক না
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ১:০ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ১:০ সময়
অপরাধী যেই হোক না কেন, অপরাধের যথার্থ বিচার কাম্য: রিজভী ছবি : সংগৃহীত

বিএনপি কোন রায় প্রত্যাশা করে না, রায় দেয়া বা না দেয়া আদালতের বিষয়। তবে অপরাধী যেই হোক না কেন, তার অপরাধের ন্যায় বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


রিজভী বলেন, শেখ হাসিনা যে সকল অপরাধ করেছে, তা বর্ণনা করার মতো নয়। দেশের জনগণ ন্যায়বিচার চায়। আজকের রায় নিশ্চয়ই দৃষ্টান্ত হয়ে থাকবে।


তিনি বলেন, বিএনপি শান্তিময় বাংলাদেশ চায়, যেখানে সব মতের মানুষ নির্ভয়ে তাদের মতামত দেবে। যারা অপরাধ করেছে, তাদের দায়িত্বের আওতায় আনা এবং শাস্তি নিশ্চিত করা অত্যাবশ্যক। দেশের প্রতিটি নাগরিক আশা করছেন যে, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। জনগণ ন্যায্য বিচার প্রত্যাশা করছে, যা আদালতের মাধ্যমে সম্পন্ন হবে।


তিনি আরও বলেন, আগামী ২০ নভেম্বর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেককাটা থেকে শুরু করে কোন ধরনের অনুষ্ঠান না করার নির্দেশ বিএনপির। কেউ আয়োজনের চিন্তা করলে সেই অর্থ দান করার আহ্বান জানান দলটির এই সিনিয়র নেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা