ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন দুদকের মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ও তার ছেলে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার নিন্দা শিবিরের আইনের শাসন-মতপ্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের অঙ্গীকার সুরা আদিয়াতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে বড়পুকুরিয়ার কয়লা উন্মুক্ত খননের চিন্তা সরকারের জীবনের প্রথম আলোকবর্তিকা বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

বিমানবন্দর রেলষ্টেশনে সেনা অভিযান, পিস্তলসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় পিস্তলসহ কয়েকটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।সোমবার (১৭ নভেম্বর) সকাল
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৩ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, দুপুর ১১:১৩ সময়
বিমানবন্দর রেলষ্টেশনে সেনা অভিযান, পিস্তলসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার ছবি : সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় পিস্তলসহ কয়েকটি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে।


সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।


অভিযানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করে চালের বস্তা থেকে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড এ্যামোনিশন এবং ৪টি  ককটেল বোমা উদ্ধার করা হয় ।


এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান দিনাজপুর থেকে ছেড়ে আসার পর পার্বতীপুর রেলষ্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি নিলে ৩-৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা (লুকায়িত পিস্তল এবং বিস্ফোরক দ্রব্যাদিসহ) ট্রেনের নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়। ঘটনার সাথে সংশ্লিষ্ট নাশকতাকারীদের সনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনী জানায় তারা জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা