ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

গাইবান্ধার ফুলছড়ি থেকে নিষিদ্ধ আ.লীগ–ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন এবং সহযোগী সংগঠন ছাত্রলীগ নেতা মোহাম্মদ
  • আপলোড সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ১৭ নভেম্বর ২০২৫, সকাল ৯:৫৭ সময়
গাইবান্ধার ফুলছড়ি থেকে নিষিদ্ধ আ.লীগ–ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার ছবি : সংগৃহীত

পুলিশের বিশেষ অভিযানে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন এবং সহযোগী সংগঠন ছাত্রলীগ নেতা মোহাম্মদ উরফি মিয়াকে গ্রেফতার করা হয়েছে।


রোববার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া বাজার থেকে মকবুল হোসেনকে এবং সন্ধ্যার পর মাদ্রাসা বাজার এলাকা থেকে উরফি মিয়াকে আটক করে পুলিশ।


এর মধ্যে মকবুল হোসেন (৬০) গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। তিনি গজারিয়া (নীলকুঠি) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। অপরদিকে, মোহাম্মদ উরফি মিয়া (৪০) উদাখালি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ উদাখালি গ্রামের মজিবর রহমানের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারিক রায়কে কেন্দ্র করে এলাকায় নাশকতার আশঙ্কা তৈরি হয়েছিল। সম্ভাব্য অস্থিতিশীলতা প্রতিরোধে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। 


পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস