ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কাছে ‘ভালোকে ভালো, খারাপকে খারাপ’ বলার স্বাধীনতা চাইলেন জুলাইযোদ্ধা নাসির শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, দুই যুবকের আত্মহত্যা মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী হাসছে স্পেন, কাঁদছে আর্জেন্টিনা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: মানসিক ট্রমায় অনেক শিক্ষার্থী গুরুর মন্ত্রে ধরাশায়ী শিষ্য বাহরাইনে মার্কিন পেট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

জাতিকে সংস্কারের পক্ষে 'হ্যাঁ' ভোট দেয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ-সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের আন্দোলন অব্যাহত থাকবে।
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৫ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৫ সময়
জাতিকে সংস্কারের পক্ষে 'হ্যাঁ' ভোট দেয়ার আহ্বান মিয়া গোলাম পরওয়ারের ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ-সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। পাঁচ দফা দাবিতে জামায়াতসহ ৮ দলের আন্দোলন অব্যাহত থাকবে। তবে যমুনা ঘেরাওয়ের মত কঠোর কর্মসূচিতে যাচ্ছে না দলগুলো- এমনটাই জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

রোববার (১৬ নভেম্বর) সকালে, মগবাজারে জামায়াতসহ সমমনা ৮ দলের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। 

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দল শুরু থেকেই সংস্কারের পক্ষে। কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অনেক বিষয়ে একটি দল বিরোধিতা করেছে। তাই জাতিকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সরকারও যেন আগে কী ছিল, নতুন করে কী কী সংস্কার হচ্ছে, সেটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্ত করে, প্রচারপত্র বিলি করে, জাতীয় প্রচারমাধ্যমে প্রচার করে জনগণকে জানায়।

 এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইনে একটি দলের কর্মী বাহিনী আগে থেকেই গণভোটে ‘না’-এর পক্ষে প্রচার চালাচ্ছে। এর মাধ্যমে কারা সংস্কারের পক্ষে নেই, সংস্কারের বিরোধিতা করছে, জাতি তাদের চিনতে পারল। গোটা জাতি সংস্কারের পক্ষে। যারা এর বিপক্ষে যাবে, জাতি নিশ্চয়ই তাদের প্রত্যাখ্যান করবে।

আট দলের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দলের লিয়াজোঁ কমিটি আছে। শীর্ষ নেতাদের পক্ষ থেকে তাদের দায়িত্ব দেওয়া আছে। তারা আলোচনা করে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে। দলগুলোর সব দাবি পূরণ হয়নি। এ জন্য আন্দোলন চলমান।

আরেক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দলের কর্মসূচির কারণে জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না। বরং এই আন্দোলনের কারণে সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গণভোটে যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতেই এই আন্দোলন ভূমিকা রাখবে।

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণা উপলক্ষে আট দল কোনো কর্মসূচি দেবে কি না, জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দল ফ্যাসিবাদবিরোধী আগের কর্মসূচিগুলোর সময় মাঠে ছিল। আগামীকালও তারা মাঠে থাকবে। কোনো নাশকতা করতে দেওয়া হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?