ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

গাজীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় পেট্টোলবোমা নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্টোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
গাজীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় পেট্টোলবোমা নিক্ষেপ ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্টোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে উঠে বসেন তারা। পরে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বের হতে গেলে মূল ফটকে আগুন দেখতে পান।

তবে পেট্রোলবোমা নিক্ষেপের এ ঘটনায় কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এই এরিয়া ম্যানেজার।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার করা হয়েছে এবং কারা এই হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস