ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নাটোরে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

নাটোরে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার জংলী
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
নাটোরে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার ছবি : সংগৃহীত

নাটোরে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার জংলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ সভাপতি।

সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, গত বৃহস্পতিবার সকালে জরুরি প্রয়োজনের কথা বলে ইসমাইল ভুক্তভোগী নারীকে তার নিজ বাড়িতে ডেকে নেন। পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ইসমাইল ভুক্তভোগীর ওড়না দিয়ে তার মুখ ও হাত বেঁধে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে দৌড়ে যান। 

তিনি আরও জানান, স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে ইসমাইলকে ধরে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করে। পরে ভুক্তভোগীর স্বামী থানায় মামলা দায়ের করলে হাসপাতাল থেকে ইসমাইল পালিয়ে যায়। পরবর্তীতে, আজ সকালে এলাকাবাসী তাকে আটক করে জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানোর পর পুলিশে হস্তান্তর করে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা