ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

মামুন হত্যাকাণ্ডের ৫ দিন পর স্ত্রীর মামলা

রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুন হত্যাকাণ্ডের পাঁচদিন পর মামলা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির সূত্রাপুর থানায়
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
মামুন হত্যাকাণ্ডের ৫ দিন পর স্ত্রীর মামলা ছবি : সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুন হত্যাকাণ্ডের পাঁচদিন পর মামলা হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) ডিএমপির সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত মামুনের স্ত্রী বিলকিস আক্তার রীপা। এতে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।  

সূত্রাপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, তারিক সাঈদ মামুন হত্যার ঘটনায় শনিবার তার স্ত্রী রীপা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। 

এর আগে, গত সোমবার মামুন হত্যার পর দ্রুত সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার হয় পাঁচ জন। তারা হলেন, মূল শুটার ফারুক ও রবিন, রুবেল, শামীম আহম্মেদ ও মো. ইউসুফ ওরফে জীবন। 

এ সময়, তাদের কাছ থেকে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় হওয়া মামলায় গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের কাছে চার দিনের রিমান্ডে রয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা