ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

তিস্তার পর এবার 'পদ্মা বাঁচাই’— স্লোগানে আজ বিএনপির গণসমাবেশ

যুগ যুগ ধরে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। ফলে শুকিয়ে যাচ্ছে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী। অপরদিকে, বর্ষা
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:১৮ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:১৮ সময়
তিস্তার পর এবার 'পদ্মা বাঁচাই’— স্লোগানে আজ বিএনপির গণসমাবেশ ছবি : সংগৃহীত

যুগ যুগ ধরে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ। ফলে শুকিয়ে যাচ্ছে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী। অপরদিকে, বর্ষা মৌসুমে পদ্মার ভয়াবহ ভাঙনে হারিয়ে যাচ্ছে হাজারো বসতবাড়ি। নাব্য সংকট ও ভাঙনকবলিত মানুষের এই দীর্ঘদিনের দুর্দশার প্রতিবাদে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’— স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, মহানন্দার পাড়ে সংক্ষিপ্ত কর্মসূচিতে যোগ দেবেন তিনি। গণসমাবেশে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের বিএনপি'র মনোনীত প্রার্থীরাও।

সবশেষ পরিস্থিতি অনু্যায়ী পুরো আয়োজনস্থলজুড়ে কর্মীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও আশপাশের এলাকায় কাজ করছে সংগঠনের স্বেচ্ছাসেবক দল।

সমাবেশ ঘিরে পুরো শহরে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন ও পোস্টার। বিভিন্ন মোড়ে মাইকিং করে জানানো হচ্ছে সমাবেশের সময়সূচি ও বক্তব্য।

উল্লেখ্য, উত্তরবঙ্গের তিস্তা নদীর ন্যায্য পানির দাবীতে চলতি বছর একাধিক কর্মসূচি পালন করতে দেখা গেছে দলটিকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ