ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে জিম্বাবুয়ের কাছে এমন হার, বিশ্বকাপে কী করবে বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ টাইগার শ্রফের ওপর ৫ রাউন্ড গুলি, ষষ্ঠ গুলিটি ছোঁড়ার সময় জ্যাম হয় অস্ত্র

ড্রামের ভেতর পাওয়া মরদেহের রংপুরে দাফন

রংপুরের বদরগঞ্জে নয়াপাড়া গ্রামের নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে হাইকোর্ট মাজারের পাশে পাওয়া ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরো
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৩৩ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৩৩ সময়
ড্রামের ভেতর পাওয়া মরদেহের রংপুরে দাফন ছবি : সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে নয়াপাড়া গ্রামের নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে হাইকোর্ট মাজারের পাশে পাওয়া ড্রামের ভেতর পাওয়া ২৬ টুকরো মরদেহের।  আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে আটটায় নির্মাণাধীন গোপালপুর নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পাশেই পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে আশরাফুল হককে (৪২) দাফন করা হয়।

এর আগে, রাত সাড়ে তিনটায় এম্বুলেন্সে আসে তার মরদেহ। ২৬ টুকরা মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন এবং এলাকাবাসী। সকালে জানাজার শেষে তাকে দাফন করা হয়।

গত মঙ্গলবার (১১ নভেম্বর) প্রবাসী বন্ধু জরেজকে সঙ্গে নিয়ে ঢাকা যান আশরাফুল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হাইকোর্ট মাজারের পাশে দুটি নীল ড্রামের ভিতর থেকে তার ২৬ টুকরা মরদেহ উদ্ধার করা হয়। প্রযুক্তির সহযোগিতায় মিলে পরিচয়।

শুক্রবার (১৪ নভেম্বর) এ ঘটনায় বড় বোন বাদী হয়ে বন্ধু জরেজসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করে। বিকেলে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামি জরেজ ও তার প্রেমিকা শামীমাকে।

পুলিশ জানায় পরকীয়ার দ্বন্দ্বে হয়েছে খুন। মরদেহ গুম করতে ২৪ ঘণ্টার পরিকল্পনায় বাথরুমে টুকরো টুকরো করে ফেলে দিয়ে আসা হয় হাইকোর্ট মাজারের পাশে। পেশায় কাঁচামাল আমদানি কারক ছিলেন আশরাফুল।

গ্রেফতার বাল্যবন্ধু জরেজ আগে মালয়েশিয়ায় থাকতেন। সম্প্রতি বাড়িতে এসে জাপান যাওয়ার জন্য ২০ লাখ টাকা ধার চেয়েছিলেন আশরাফুলের কাছে। সেই টাকা দেয়ার জন্যই আশরাফুল জরেজকে ঢাকায় নিয়ে যান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল