ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

বিগত ৩ নির্বাচনের সব কর্মকর্তাদের বাদ দিচ্ছে ইসি, বিপক্ষে বিশেষজ্ঞরা

বিগত তিনটি জাতীয় নির্বাচন একতরফা ও জালিয়াতির ছিল। এসব নির্বাচন আয়োজনে কমিশন ও ভোটগ্রহণের সঙ্গে জড়িত প্রায় ১৩
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
বিগত ৩ নির্বাচনের সব কর্মকর্তাদের বাদ দিচ্ছে ইসি, বিপক্ষে বিশেষজ্ঞরা ছবি : সংগৃহীত

বিগত তিনটি জাতীয় নির্বাচন একতরফা ও জালিয়াতির ছিল। এসব নির্বাচন আয়োজনে কমিশন ও ভোটগ্রহণের সঙ্গে জড়িত প্রায় ১৩ লাখ কর্মকর্তার বড় ভূমিকা ছিল। এদের সেইসব কর্মকর্তাদের বাদ দেয়া যায় কি না তা ইসিকে খতিয়ে দেখতে বলেছে সরকার।

নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড়ধরনের রদবদল শুরু করেছে সরকার। ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব (ইসি) সচিব আখতার আহমেদ জানান, বিগত তিন নির্বাচনে ন্যুনতম সংশ্লিষ্টতা থাকা কর্মকর্তারা এবার দায়িত্ব থেকে বাদ পড়বেন। তবে তা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নির্ধারিত হবে। 

আখতার আহমেদ বলেন, এক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা বিবেচনায় নেয়া হবে। পাশাপাশি নতুন নিয়োগ, এক জায়গা থেকে আরেক জায়গায় বদলী করা হবে।

সাধারণত স্কুল শিক্ষক, ব্যাংক  কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। ঢালাওভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের। 

নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, দলকানা কর্মকর্তাদের বাদ দেয়া উচিত। আবার অনেকে চাকরি করার কারণে এই কাজ করেছে। কারণ নির্বাচনকালীন দায়িত্ব সাংবিধানিক। এই দায়িত্ব পালনে কেউ অপারগতা প্রকাশ করতে পারে না। এক্ষেত্রে সৎ ও দক্ষদের দায়িত্ব দেয়া উচিত। তাদের মধ্যে কেউ কেউ আগের ভোটে দায়িত্ব পালন করাও হতে পারে।  

এছাড়া, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন এই নির্বাচন বিশেষজ্ঞ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা