ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:২০ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ৪:২০ সময়
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আমরা গণভোট আর সংসদের ভোট একই দিনে না দেয়ার জন্য বারবার অনুরোধ করেছি, যুক্তি দিয়েছি। তবুও সেসব উপেক্ষা করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের ইতিহাসে প্রতিবারই কিছু কিছু কেন্দ্রে সমস্যা সৃষ্টি হয়। অনেক কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে প্রতীকের ভোট বন্ধ হলে, সেদিন গণভোটের কী হবে বলেও প্রশ্ন তোলেন তিনি। 

এমন সিদ্ধান্তে সাড়ে ১২ কোটি ভোটার বিচলিত হবে জানিয়ে তিনি বলেন, এসব কারণেই জাতীয় নির্বাচনের আগে গণভোট করার অনুরোধ করেছিলাম আমরা আট দল। তবে প্রধান উপদেষ্টার ভাষণে এই সংকট নিরসন হলো না।

আজ সন্ধ্যার পর দলটির নির্বাহী পরিষদ মিলে প্রধান উপদেষ্টার দেয়া সকল সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলেও জানান গোলাম পরওয়ার। বলেন, সমমনা আট দলের বাকি দলগুলোও এসব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে। এরপর সব মিলিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা