ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনাসহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের

আগামী সোমবার (১৭ নভেম্বর) জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে রায়
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪৬ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, দুপুর ১:৪৬ সময়
শেখ হাসিনাসহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের ছবি : সংগৃহীত

আগামী সোমবার (১৭ নভেম্বর) জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে রায় ঘোষণা হবে। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রায়ের তারিখ ঘোষণার পর এক ব্রিফিংয়ে এ কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, এই রায়ের মাধ্যমে আদালত দেশের মানবতাবিরোধী অপরাধের ইতি ঘটাবে বলে আশা করছি। যাতে ভবিষ্যতে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকে। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, বিচার বানচালের উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা বিচার প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলতে পারবে না। আইন ও ন্যায় বিচার তার গতিতে চলবে।

এর আগে, বেলা ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। 

শেখ হাসিনা ছাড়া মানবতাবিরোধী অপরাধের এই মামলায় অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ