ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

জোয়ারে তলিয়ে গেছে সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্র

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সুন্দরবনের নদ-নদীতে নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সাগর উত্তাল
  • আপলোড সময় : ১ অক্টোবর ২০২৩, সকাল ৮:৪৬ সময়
  • আপডেট সময় : ১ অক্টোবর ২০২৩, সকাল ৮:৪৬ সময়
জোয়ারে তলিয়ে গেছে সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্র করমজল পর্যটনকেন্দ্র
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সুন্দরবনের নদ-নদীতে নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সাগর উত্তাল রয়েছে। মোংলা বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের জোয়ারে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে আড়াই ফুট উচ্চতার পানিতে প্লাবিত হয়েছে পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন, বন্য প্রাণী প্রজনন কেন্দ্রসহ কটকা ও কচিখালী পর্যটনকেন্দ্র।

চলতি পূর্ণিমা ও লঘুচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবন। পানি বাড়লেও বন্য প্রাণীর ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বন বিভাগ।

করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির বলেন, আজ দুপুরে সুন্দরবনে স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানি হয়েছে। দুই থেকে আড়াই ফুট পানিতে তলিয়ে গেছে।

বন্য প্রাণী বনের বিভিন্ন জায়গার উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তবে এখন পর্যন্ত বনের কোথাও তেমন কোনো প্রাণীর ক্ষতির খবর পাওয়া যায়নি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা