ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদসহ বিপুল পরিমাণ মাদক জব্দ

বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকায় হরিজন পল্লীতে অভিযান চালিয়ে দেশি মদ, বাংলা মদ, গাঁজা, হেরোইন ও নেশা জাতীয় ট্যাবলেটসহ
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৩ সময়
বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদসহ বিপুল পরিমাণ মাদক জব্দ ছবি : সংগৃহীত

বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকায় হরিজন পল্লীতে অভিযান চালিয়ে দেশি মদ, বাংলা মদ, গাঁজা, হেরোইন ও নেশা জাতীয় ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে যৌথবাহিনী। 

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই অভিযানে সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ওই এলাকার চার মাদক কারবারিসহ এই মাদকগুলো জব্দ করে।

এর কয়েক মাস আগেও ওই পল্লীসহ শহরের বেশ কয়েকটি হরিজন পল্লী থেকে বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ মাদক জব্দ করেছিল যৌথবাহিনী। 

র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ গণমাধ্যমকে জানান, কয়েকমাস আগের অভিযানের পরও এই মাদক বিক্রির এলাকাগুলো নজরদারিতে রেখেছিলেন তারা। এরই পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। জব্দ করা হয় কেরু কোম্পানি উৎপাদিত প্রায় ১৭৮ বোতল মদ, প্রায় ২২ লিটার স্থানীয়ভাবে উৎপাদিত বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, কিছু ইয়াবা, কয়েকশো পিস টাপেন্টাডোল ও ৩৫ গ্রাম হেরোইন। 

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাদক কারবারিরা এই এলাকা থেকে গোটা শহর এবং আশপাশের এলাকায় মাদকগুলো কেনাবেচা করতো। আবার অনেক মাদকসেবীও অবাধে এই পল্লীগতে ঢুকে মাদক কিনতো। এ সময়, মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকাবে বলেও জানান এই কর্মকর্তা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল