ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

শাপলা চত্বরে গণহত্যা: ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুই
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, দুপুর ২:২৮ সময়
শাপলা চত্বরে গণহত্যা: ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসাথে, পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ১২ নভেম্বর। 

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন।

এই মামলায় আসামি রয়েছেন- শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ২১ জন। আজ এ মামলায় হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ও সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে। 

অপরদিকে, চট্টগ্রামের জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এ মামলায় হাজির করা হয় সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ৫ জনকে। 

এছাড়া রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলা ও চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা