ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

মুম্বাই, চেন্নাই ও কলকাতায় রেড অ্যালার্ট জারি

দিল্লিতে বিস্ফোরণের পর রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের আরও তিন মেগাসিটি মুম্বাই, চেন্নাই ও কলকাতায় । চরম
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৭ সময়
মুম্বাই, চেন্নাই ও কলকাতায় রেড অ্যালার্ট জারি ছবি : সংগৃহীত

দিল্লিতে বিস্ফোরণের পর রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের আরও তিন মেগাসিটি মুম্বাই, চেন্নাই ও কলকাতায় । 

চরম সতর্কতা জারি করা হয়েছে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও জনবহুল এলাকাগুলোতে। নিহতদের পরিচয় জা্নার চেষ্টা করছে দিল্লি পুলিশ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, বাড়তে পারে মৃতের সংখ্যাও।  

ঘটনাস্থলে ফরেনসিক এনএসজি এবং এন আই এর আধিকারিকরা তদন্তের কাজ করছে। বিস্ফোরণের পর এখনো পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোন জঙ্গি সংগঠন। নাশকতা প্রতিরোধে জাতীয় সড়ক এবং দিল্লি রোডের সংযোগস্থলে সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

এরইমধ্যে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার দাবি তিন মাস আগেই গাড়ি বিক্রি করে দিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, সোমবার (১০ নভেম্বর) দিল্লির লাল কেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়।  বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মিটার দূরে পার্ক করা গাড়ির জানালা ভেঙে যায় এবং সেগুলোতে আগুন ধরে যায়। সেইসাথে, জনাকীর্ণ এলাকার কাছাকাছি ভবনগুলিতেও শব্দ শোনা যায়। এক ভিডিওতে দেখা যায়, জ্বলন্ত গাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?