ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

ক্ষুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা

অসাধারণ প্রতিভাবান এক ক্ষুদে ফুটবলার চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ নামে পরিচিত সোহানকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) স্কলারশিপ দেয়া হবে
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৬ সময়
ক্ষুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা ছবি : সংগৃহীত

অসাধারণ প্রতিভাবান এক ক্ষুদে ফুটবলার চাঁদপুরের ‘ক্ষুদে মেসি’ নামে পরিচিত সোহানকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) স্কলারশিপ দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (১০ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। 

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘খুদে ফুটবলার সোহানকে বিকেএসপি স্কলারশিপ দেয়া হবে। বিকেএসপিতে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সোহান’।

এর আগে, খুদে ফুটবলার সোহানের নজর কাড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, নেন দায়িত্ব। দলটির পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক চাঁদপুরে গিয়ে ফুটবলের সরঞ্জাম ও নগদ অর্থ প্রদান করেন সোহানকে। 

প্রসঙ্গত, ক্ষুদে সোহানকে দেখতে প্রতিদিনই তার বাড়িতে ছুটে আসছে উৎসুক জনতা। জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের সাড়ে পাঁচানি গ্রামের প্রধানিয়া বাড়ির মো. সোহেল প্রধানিয়ার ছেলে মো. সোহান। দুই ভাই বোনের মধ্যে সোহান ছোট। তারা বাবা সোহেল প্রধানিয়া পেশায় একজন সাইকেল মেকানিক। মা রেহেনা বেগম গৃহিনী। দেশের প্রত্যন্ত অঞ্চলের ছোট বাড়িতে শিশু ফুটবলার সোহান পরিবারের সাথে থাকেন। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিশু শ্রেণিতে পড়ে সোহান। বোন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা