ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

খালেদা জিয়ার আসনগুলোতে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনগুলোতে গণঅধিকার পরিষদের কাউকে নমিনেশন দেবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, বিকাল ৬:৩ সময়
খালেদা জিয়ার আসনগুলোতে কাউকে নমিনেশন দেবে না গণঅধিকার পরিষদ ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আসনগুলোতে গণঅধিকার পরিষদের কাউকে নমিনেশন দেবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, খালেদা জিয়া অনেক কষ্টে জেল জুলম সহ্য করেছেন, তাকে সবাই সমর্থন করবে।

রোববার (৯ নভেম্বর) ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার একতারা মোড়ে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আগামী নির্বাচনে কোনো ডামি এমপি, আওয়ামী পন্থী, ফ্যাসিস্ট কাউকেই অংশগ্রহণ করে নির্বাচন বানচাল করার সুযোগ দেবে না গণঅধিকার পরিষদ।

তিনি আরও বলেন, সেরা নির্বাচন করার জন্য মুখের বুলিই শুধু শুনেছি। রাজনৈতিক দলগুলোকে সান্ত্বনার বাণী শোনানো হচ্ছে। গণঅভ্যুত্থানের পরে মনে হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়েই চলেছে।

এর আগে, হরিণাকুন্ড উপজেলার একতারা মোড়ে গণঅধিকার পরিষদের দুর্বৃত্তদের দ্বারা ভাঙচুর করা অফিস পরিদর্শন করেন রাশেদ খাঁন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ