ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ভাসমান অবস্থায় ট্রলারসহ ১৩ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল, ভাসমান অবস্থায় ট্রলারসহ ১৩ জেলে উদ্ধার ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। 

শনিবার (৮ নভেম্বর) রাতে নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নৌবাহিনী জানায়, শনিবার কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার ভাসতে থাকে। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করেন। সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ 'বানৌজা শহীদ মহিবুল্লাহ' সংকেত লক্ষ্য করে তাৎক্ষণিক বিপদগস্ত জেলে ও ট্রলারের নিকট ছুটে যায় এবং তাদের উদ্ধার করে। 

নৌবাহিনী আরও জানায়, উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত জেলেদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসা হয়। পরবর্তীতে, তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সবাইকে হস্তান্তর করা হয়। 

জেলেরা জানায়, গত ৬ নভেম্বর থেকে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে তিনদিন যাবৎ মাঝ সমুদ্রে ভাসতে থাকে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা