ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিও ভালোভাবে চলবে— বললেন গভর্নর

দেশের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। তবে রাজনীতি স্থিতিশীল অবস্থায় থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে— এমন
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ৩:১৪ সময়
রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিও ভালোভাবে চলবে— বললেন গভর্নর ছবি : সংগৃহীত

দেশের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। তবে রাজনীতি স্থিতিশীল অবস্থায় থাকলে অর্থনীতি সামনে আরও ভালোভাবে চলবে—  এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (৮ নভেম্বর) টাঙ্গাইলে মাইক্রোক্রেডিট রোগুলেটরী অথরিটির (এমআরএ) উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেয়া উদ্দেশ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতির বিষয়ে গভর্নর বলেন, বিভিন্ন ব্যাংক থেকে আইনজীবী পাঠানো হয়েছে যুক্তরাজ্যে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর ক্লেমটা এসটবলিস্ট করার চেষ্টা করছেন। যদি এটি সফল হয়, তাহলে দ্রুতই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।

এমআরএ'র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান ও ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন। এতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এনজিও'র চেয়ারম্যানরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার