ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৮ সময়
নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা ফ্যাসিস্ট সরকারের পেইড। কাজেই এদের কথায় কিছু হবে না, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। এ সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে।

গতকাল সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সঙ্গে ছিলেন।

শফিকুল আলম আরো বলেন, ‘এরই মধ্যে সারা দেশে নির্বাচনের উৎসব শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে।

কোনো কোনো মিডিয়া টক শো গরম করার জন্য কাউকে কাউকে ডেকে এনে মিথ্যাচার করছে। মিথ্যা বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।’ প্রেসসচিব স্থানীয় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘মাঠ পর্যায়ের সাংবাদিকদের ন্যায্যতা আদায় করতে স্ট্রাইক করা প্রয়োজন। সম্পাদকরা জাতির উদ্দেশে জ্ঞান দেন, কিন্তু জেলা পর্যায়ে কর্মীদের শুধু কার্ড ধরিয়ে দেন।

মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করলে তিনি তা গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টাকে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। পরে তিনি শহরের মগড়া নদীর পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?