ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আন্দোলন চলবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩১ সময়
নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আন্দোলন চলবে: আমীর খসরু ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ হবে। একটি নির্বাচিত সরকার হবে। এর আগ পর্যন্ত বিএনপির আন্দোলন শেষ হবে না।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর ২ নম্বর গেইট এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিগত ১৫ বছর ঐক্যবদ্ধভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। আগামী দিনগুলোতে একইভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিলম্বিত করতে চাচ্ছে তারা গণতন্ত্রের শত্রু বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে দেখতে গিয়ে আমীর খসরু বলেন, নির্বাচন বানচাল ও ভয়ভীতির সৃষ্টি করতে এরশাদ উল্লাহর ওপর হামলা করা হয়েছে। এই কাজে সন্ত্রাসীদের ব্যবহার করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস