ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে: আসিফ

সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে: আসিফ ছবি : সংগৃহীত

সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুবই জনপ্রিয় শব্দ। কিন্তু কেউ এই নতুন বন্দোবস্তের সুনির্দিষ্ট রূপরেখা দেয়নি।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

স্বাধীনতার পর আদর্শ রাষ্ট্র গঠনে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, তারা লুটপাটে ব্যস্ত থাকায় ১৯৭৫ ও ২০২৪ এই দুই সময়েই একই চিত্র দেখা গেছে। প্রধান উপদেষ্টা যেখানে সফরে যান না কেনো সার্কের কথা বলেন। এটাকে কাজে লাগাতে হবে।

পররাষ্ট্রনীতির প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ছাড়া কেউ নতুন কিছু দিতে পারেনি। বিএনপি-আওয়ামী লীগ কেউই সন্তোষজনক পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারেনি। পররাষ্ট্রনীতি—সবার সাথে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। অথচ দেখা যাচ্ছে আমাদের কোনো বন্ধুই নেই।

চলমান বিচার প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১৩ নভেম্বর রায় হওয়ার কথা। এজন্যই ফ্যাসিবাদী শক্তি ওইদিন লকডাউন ডেকেছে।

তিনি আরও বলেন, আমরা চিন্তা করি না নির্বাচন করবো, নাকি করবো না। কারণ টাকা ছাড়া কেউ তো ভোট দেবে না। অনেকে জোহরান মামদানির কথা বলেন। সেটা ব্যতিক্রম। বাংলাদেশের তিনশো আসনে এমন ব্যতিক্রম হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা