ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১৪টি প্রস্তাবনা জমা
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ২:৪৫ সময়
ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিবন্ধীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১৪টি প্রস্তাবনা জমা দিয়েছে ইউএনডিপি প্রতিনিধিসহ সাইটসেভার্স ইক্যুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনসের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে ইউএনডিপি কর্তৃক দেয়া এই প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিরা। এ সময়, নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসির কাছে দেয়া প্রস্তাবনায়- পোস্টাল ভোটিংয়ের বিষয়ে বিশেষ চাহিদাসম্পন্নদের বোঝানো, ভোটার রেজিস্ট্রেশন প্রক্রিয়া জানানো, ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুরক্ষা দেয়া, প্রতিবন্ধী ভোটারদের জন্য ডাকযোগে ভোটদান ব্যবস্থা চালু করা, ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সব প্রতিবন্ধী ভোটারের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, প্রতিবন্ধী মহিলা ভোটারদের সহায়তার জন্য ভোটকেন্দ্রগুলোতে প্রশিক্ষিত মহিলা কর্মী থাকাসহ ১৪টি প্রস্তাবনার কথা উল্লেখ করা হয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি