ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর কর্মসূচিতে হামলায় সরকারের নিন্দা

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারসভায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।বুধবার (৫ নভেম্বর) সরকার প্রধানের
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৪ সময়
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর কর্মসূচিতে হামলায় সরকারের নিন্দা ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারসভায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৫ নভেম্বর) সরকার প্রধানের দফতর থেকে দেয়া বিবৃতিতে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়ার কথা বলা হয়েছে।

এতে বলা হয়, 'চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ হামলার মূল লক্ষ্য ছিলেন না। একটি লক্ষ্যভ্রষ্ট গুলিতে তিনি আহত হন। সরকার তার দ্রুত সুস্থতা কামনা করছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।'

বিবৃতিতে বলা হয়, 'সরকার এই অপরাধমূলক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যেন অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় আনার ক্ষেত্রে কোনো শৈথিল্য না থাকে। আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। ইতোমধ্যে সিএমপি হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।'

এতে আরও বলা হয়, 'অন্তর্বর্তী সরকার সকল রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের শান্তি ও সংযম বজায় রাখতে আহ্বান জানায়, যেন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়।'

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের বায়জীদ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগকালে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও  চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা