ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজের অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৬ সময়
চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজের অভিযান ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সওজ বিভাগ। আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লার চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাসড়কের উভয় পাশে সওজের জায়গা দখল করে প্রভাবশালী মহল বিভিন্ন দোকানপাট নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল। এসব দোকানিদের কাছ থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করতেন প্রভাবশালীরা। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৬ নভেম্বর প্রথমবারের মতো অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। কিন্তু কিছুদিনের মধ্যেই পুনরায় একই স্থানে নতুন দোকান গড়ে ওঠে। পরে গত ১৮ মে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে আবারও প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। তবে মাত্র ছয় মাস না যেতেই প্রভাবশালীদের সহায়তায় পুনরায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় তৃতীয়বারের মতো এই অভিযান পরিচালনা করে সওজ বিভাগ।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইয়া। অভিযানে সহযোগিতা করেন হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি রুহুল আমিন, এসআই মনিরুল ইসলাম এবং সেনাবাহিনীর একটি টিম।

সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূইয়া জানান, মহাসড়কের চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পুনরায় সরকারি জায়গা যাতে দখল না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম