ঢাকা | |
সংবাদ শিরোনাম :

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই : মামুন

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন। তিনি বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৫ সময়
রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই : মামুন ছবি : সংগৃহীত

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন। তিনি বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি। সভায় মামুনুর রশিদ মামুন বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি।

দলের নির্দেশনা অনুযায়ী ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালাবে।’

দলীয় সূত্রে জানা যায়, নবগঠিত ১৪ সদস্যবিশিষ্ট মহানগর বিএনপির কমিটি ইতিমধ্যে স্থানীয় ছয়টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তাদের প্রচারণায় সর্বাত্মক সহযোগিতা দেবে এই কমিটি।

সভায় আরো উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতাকর্মীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ