ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী জুলাই শহীদদের মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ তদন্তে অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী উপসাগরীয় তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিদায়ের পরেও এমবাপ্পেদের প্রশংসায় ম্যাক্রোঁ, বললেন এই দলের ভবিষ্যৎ উজ্জ্বল চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ ইউনুস সিকদার নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৪ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৪ সময়
টেকনাফে বিএনপি নেতার মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ ইউনুস সিকদার নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী সংলগ্ন সড়কের আনোয়ার প্রজেক্ট নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া এলাকার মো. কাশেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ও উপজেলা আরাফাত রহমান খোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রঙ্গিখালী আনোয়ার প্রজেক্ট নামক স্থানে এক ব্যক্তির মরদেহ দেখতে পান পথচারীরা। তার পরনে শুধু একটি ফুল প্যান্ট ছিল। তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছান।

নিহত ইউনুসের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি আরাফাত রহমান খোকো ক্রীড়া সংসদের উপজেলা কমিটির সভাপতি হিসেবে ক্রীড়াঙ্গনে সুনাম অর্জন করেছেন। তবে তিনি হ্নীলা রঙ্গিখালী এলাকায় কার আমন্ত্রণে গেছেন এবং কিভাবে নিহত হয়েছেন প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি স্বজনরা। তারা দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

টেকনাফ থানার ওসি (তদন্ত) হিমেল রায় জানান, আজ সকালে রঙ্গিখালী মৎস ঘেরের পাশে এক ব্যক্তির মৃতদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির নাম-পরিচয় সনাক্ত করে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ হত্যার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।

এদিকে, মোহাম্মদ ইউনুস সিকদারের মর্মান্তিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম