ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিএনপির আলোচনা সভাস্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক আলোচনা সভা চলাকালে সভাস্থলের কাছে কমপক্ষে ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫ সময়
বিএনপির আলোচনা সভাস্থলের কাছে হাতবোমা বিস্ফোরণ ছবি : সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক আলোচনা সভা চলাকালে সভাস্থলের কাছে কমপক্ষে ২০টি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়িয়ার মোক্তারেরচর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পোড়াগাছা বিদ্যালয় মাঠে একটি আলোচনা সভা চলছিল। আলোচনাকালে হঠাৎ সভাস্থলের পাশ থেকে বেশ কিছু হাত বোমা বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল মাঝি অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ আলোচনাসভা নস্যাৎ করার জন্য এই নাশকতা চালানো হয়েছে। যারা এতদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আশ্রয়ে ছিল, তারা এখন নব্য বিএনপি হয়ে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করছে। কারা এই হামলা চালিয়েছে আমরা সবাই জানি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে বোমাসদৃশ কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ