ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোসহ ৭ জন হত্যা মামলায় ১৭তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। বুধবার (৫ নভেম্বর)
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোসহ ৭ জন হত্যা মামলায় ১৭তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। 

বুধবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে। এতে সাক্ষ্য দিতে পারেন দুইজন। 

এর আগে, সাক্ষ্য দেন ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীসহ মোট ২১ জন। এই মামলার আসামি সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জন। এর মধ্যে ৮ জন পলাতক আছেন। 

উল্লেখ্য, গত ২১ আগস্ট, এ মামলায় ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন 'ট্রাইব্যুনাল-২'। অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ৬ জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়া হয়। তবে সে সময়েও জীবিত ছিলেন একজন। 

এছাড়া, ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা