ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউন আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৫, দুপুর ১০:৮ সময়
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে ছবি : সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউন আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঝুট গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৬টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, সকাল ৬টা ২২ মিনিটে আমবাগ বাবুর্চি মোড়ে একটি ঝুটের গোডাউনে আগুন দেখতে পান স্থানীয়রা। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। 

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও ভোগড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও উল্লেখ করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস