ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিলো পুলিশ

প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থাসহ ৫ দফা দাবিতে রাজু ভাস্কর্য থেকে প্রধান
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিলো পুলিশ ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী বেকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থাসহ ৫ দফা দাবিতে রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের শাহবাগে আটকে দিয়েছে পুলিশ।

সপ্তদশ দিনের অবস্থান কর্মসূচি থেকে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কাফনের কাপড় মাথায় বেধে রওনা দেন তারা। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় তারা দাবি তোলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ২ শতাংশ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণের। জাতীয় শ্রুতিলেখক নীতিমালা সংশোধন করে শ্রুতিলেখক মনোনয়নে স্বাধীনতার কথাও বলেন তারা।

এছাড়াও, প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিও করেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। দাবি আদায় না করে সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর থেকে পাঁচ দফা দাবি নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা