ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আনিসুলের ‘বান্ধবী’ তৌফিকার আয়কর নথি সিআইডিকে প্রদানের নির্দেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী’ আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৭ সময়
আনিসুলের ‘বান্ধবী’ তৌফিকার আয়কর নথি সিআইডিকে প্রদানের নির্দেশ ছবি : সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী’ আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রদানের অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ ঢাকার কর অঞ্চল-৮ কে এ নির্দেশ দেন।    এদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান তার আয়কর নথি বিবরণী ও এর সঙ্গে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র চেয়ে আবেদন করেন। এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার আবেদনের পক্ষে শুনানি করেন।

শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।  ওই আবেদনে বলা হয়েছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস অভিযুক্ত তৌফিকা আফতাফ ওরফে তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার সংক্রান্তে মানিলন্ডারিং অনুসন্ধান চলমান আছে। অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র পাওয়া একান্ত আবশ্যক। অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ঢাকার কর অঞ্চল- ৮ এর উপ-কর কমিশনারকে আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র করার আদেশ দানে আপনার সদয় মর্জি হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ