ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি রিয়ালের ৫৮ বছরের কীর্তিতে ভাগ বসাল বার্সেলোনা আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

সুশাসন নিশ্চিত করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখব : তুহিন

পাবনা-৩ আসনে আরো যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করলেন
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৫ সময়
সুশাসন নিশ্চিত করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখব : তুহিন ছবি : সংগৃহীত

পাবনা-৩ আসনে আরো যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করলেন পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। একই সঙ্গে তিনি পাবনা-৩ এলাকায় সুশাসন নিশ্চিত করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখারও অভিমত ব্যক্ত করেছেন। 

সোমবার (৩ নভেম্বর) রাতে পাবনার চাটমোহর উপজেলার বোঁথড় গ্রামে অবস্থিত বাসভবনে দলীয় মনোনয়ন পাওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিএনপি’র মনোনয়ন পাওয়ায় আল্লাহ্ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেন তুহিন।

একই সঙ্গে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা এবং দলীয় প্রধান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর উপজেলার বিএনপির অভিজ্ঞ প্রবীণ নেতাদের পরামর্শ নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই। পাবনা-৩ আসন সারা দেশের মধ্যে একটি অবহেলিত এলাকা। এই এলাকায় শান্তি প্রিয় মানুষের বসবাস।

সকলের সহযোগিতা নিয়ে নির্বাচন পরিচালনা করবো এবং গণতান্ত্রিক চর্চার ধারা অব্যাহত রাখতে চাই।’

বিগত সরকারের সময় জনগণের ভোটাধিকার হনন করা হয়ে ছিলো উল্লেখ করে কৃষিবিদ তুহিন বলেন, ‘দীর্ঘবছর পর আগামী নির্বাচনে জনগণ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন।’ তিনি পাবনা-৩ আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘পাবনা-৩ আসনের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীকে সম্প্রতি দলীয় প্রধান কার্যালয়ে ডেকে নিয়ে শীর্ষ নেতৃবৃন্দ ঐক্য বজায় রাখতে মনোনয়নপ্রাপ্ত দলীয় প্রার্থীকে নির্বাচিত করার নির্দেশ প্রদান করেছেন।

আমি নিজে তিন উপজেলার সিনিয়র নেতাদের সাথে নিয়ে তাদের বাসায় গিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী কাজ করার অনুরোধ জানাবো। সকলকে সাথে নিয়ে প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।’

সাংবাদিকদের সহযোগিতা কামনা করার পাশাপাশি মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে হাসান জাফির তুহিন বলেন, ‘আপনারা নিজের এলাকাকে ভালবেসে একটু সতর্ক থাকবেন, সেভাবে আপনাদের সংবাদ পরিবেশন করবেন। যাতে কোনো অসত্য সংবাদ প্রকাশে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত না হয়। আচরণবিধি মেনেই নির্বাচন পরিচালনা করা হবে।

আইনের ব্যতয় ঘটলে, অভিযোগ সত্য হলে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। স্বল্প সময়ের মধ্যে তিন উপজেলার সাংবাদিকদের ডেকে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে।’

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হাসান জাফির তুহিন বলেন, ‘নির্বাচিত হলে সর্ব প্রথম যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো। একইসাথে এই এলাকায় গবাদিপশু পালন, দুধ-ডিম, মাছ-মাংস খাতের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো।’ সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ফরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আব্দুদ দায়েন মঞ্জু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, এনামুল হক, হাসান জাফির তুহিনের সহধর্মিণী নিলুফা জাফির, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, রবিউল করিম তারেক, পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বিএনপি নেতা ভিপি সেলিম রেজা সহ চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ