ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

নিক্সন চৌধুরী ও তার স্ত্রীসহ ৪ জনের আয়কর নথি সিআইডিকে প্রদানের নির্দেশ

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তার স্ত্রী তারিন হোসেনসহ চারজনের আয়কর
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৩ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২৩ সময়
নিক্সন চৌধুরী ও তার স্ত্রীসহ ৪ জনের আয়কর নথি সিআইডিকে প্রদানের নির্দেশ ছবি : সংগৃহীত

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তার স্ত্রী তারিন হোসেনসহ চারজনের আয়কর বিবরণীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে প্রদানের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ ঢাকার কর অঞ্চল-৮ কে এ নির্দেশ দেন। অভিযুক্ত অন্যরা হলেন- মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও মাদারীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিক্সন চৌধুরীর পিএস মো. শাহাদাৎ হোসেন। 

এদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান তাদের আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র চেয়ে আবেদন করেন।

এসময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।  ওই আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে অর্জিত অর্থ দুয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। এ সংক্রান্তে মানিলন্ডারিং অনুসন্ধান চলমান আছে।

অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র পাওয়া একান্ত আবশ্যক। অনুসন্ধানটির সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ঢাকার কর অঞ্চল- ৮ এর উপ-কর কমিশনারকে আয়কর নথি বিবরণী ও এর সাথে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র করার আদেশ দানে আপনার সদয় মর্জি হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ