ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জেলেনস্কি ‘এই যুদ্ধ শেষ করতে চান না’: ট্রাম্প ১৬ হাজার রানের ক্লাবে বাবর আজম সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

কর্মীদের আবেগকেও সম্মান করতে হবে : রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন-সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:১৯ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৫, দুপুর ১২:১৯ সময়
কর্মীদের আবেগকেও সম্মান করতে হবে : রুমিন ফারহানা ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন-সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশির ভাগ ফাঁকা রাখা হয়েছে। একই সঙ্গে দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় অনেক আসনে প্রার্থী ঘোষণা হয়নি। আবার অনেকে চেয়েও পাননি মনোনয়ন।

যারা মনোনয়নবঞ্চিত হয়েছেন, তাদের অনুসারীরা রাতেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।

মনোনয়ন নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় নেতাকর্মীরা আবেগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, তাদের এই আবেগকে সম্মান করতে হবে। এই নেতাকর্মীদের জন্যই একেকজন মনোনয়নপ্রত্যাশী এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বারে চলে আসেন।

এত নেতাকর্মীর ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত দূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি। সুতরাং তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে। সেটাও আমাদের সম্মান করতে হবে। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেত্রী বলেন, মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন। আমাদের বলেছেন, সবাইকে তো মনোনয়ন দেওয়া যায় না। ৩০০-এর মধ্যে ৩০০ জনকে দিতে পারব, এর বেশি দিতে পারব না। কিন্তু দলে অন্য কোনোভাবে তাকে প্রোভাইড করা হবে। এগুলো বলা হয়েছে।

এত বড় একটা দল, প্রতিটি আসনে ১০ জন পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী আছে। সে জন্য সেখান থেকে একজনকে বাছাই করা খুবই কঠিন।  নির্বাচন যখন ঘনিয়ে আসে, অনেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটা বিএনপি ঠেকাতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আমাদের দলের মহাসচিব এটাকে সম্ভাব্য তালিকা বলেছেন। তিনি এটাও বলেছেন— এখানে যুক্তও হতে পারে, পরিবর্তনও হতে পারে। ৬৩টি আসন এখনো ঘোষণা হয়নি। সে কারণে এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে— এটা বলা খুব ডিফিকাল্ট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল