ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পীরগঞ্জে ৩ সাংবাদিককে মারধর, গ্রেপ্তার ১

রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৬ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৬ সময়
পীরগঞ্জে ৩ সাংবাদিককে মারধর, গ্রেপ্তার ১ ছবি : সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার (২ নভেম্বর) রাতে আশিকুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। আশিক উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর শালপাড়ার আজাদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে পুলিশ আশিকুর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

তাকে আদালতে পাঠানো হয়েছে। 

গত ১২ মার্চ দেশ রূপান্তরের সাংবাদিক আব্দুর রহিম, গণকণ্ঠের সাংবাদিক রতন মিয়া ও একাত্তর টিভির সাংবাদিক আশিকুর রহমান স্থানীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যান। অধ্যক্ষকে না পেয়ে ফেরার সময় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিকল মাইক্রো গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার দৃশ্য ভিডিও ধারণ করেন তারা। এ সময় বাঁধন, আব্দুল মান্নান, শাহজাহান ও সোহাগের নেতৃত্বে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন যুবক তাদের মোবাইল কেড়ে নিয়ে মারধর করেন।

এ ঘটনায় গণকণ্ঠের সাংবাদিক রতন মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে এ ঘটনা জড়িত থাকা পলাতক আসামি আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ