ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ঢাকা-বরিশাল মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের দাবি

বরিশালের উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতুটি পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১২ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১২ সময়
ঢাকা-বরিশাল মহাসড়কে ঝুঁকিপূর্ণ সেতু পুনর্নির্মাণের দাবি ছবি : সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলা বামরাইল ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতুটি পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা বাসদের আহ্বায়ক কমরেড মো. আবুল কালাম মাস্টারের সভাপতিত্বে ও সদস্যসচিব কমরেড মঞ্জুর আলমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড সাগর দাস, বরিশাল জেলা শ্রমিক ফ্রন্টের সদস্য কমরেড আব্দুর রাজ্জাক, মহিলা ফোরামের সভাপতি কমরেড লাখি বেগম, ওটরা ইউনিয়নের আহ্বায়ক কমরেড হরিদাস রায়, সদস্যসচিব কমরেড খোকন গাজী, বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা ও স্থানীয়রা।

বক্তারা বলেন, বরিশাল থেকে ঢাকা যাওয়ার একমাত্র সড়কের বামরাইল বাসস্ট্যান্ডের সেতুটি ফাটল ধরেছে।

প্রশাসন সেতুটি সংস্কার ও নির্মাণ না করে বালুর বস্তা ফেলেছে। ঝুকিপূর্ণ সেতু দিয়ে শত শত গাড়ি চলাচল করে, এতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সেতুটি দ্রুত পুনর্নির্মাণ করে দুর্ঘটনা থেকে মানুষের জীবন বাঁচানোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে উজিরপুর সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মহেশ্বর মণ্ডলের কাছে স্মারকলিপি পেশ করেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ