ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

৫ দাবিতে জামায়াতসহ সমমনা ৮ রাজনৈতিক দলের নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দাবিতে গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলন
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
৫ দাবিতে জামায়াতসহ সমমনা ৮ রাজনৈতিক দলের নতুন কর্মসূচি ঘোষণা ছবি : সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দাবিতে গণমিছিল ও স্মারকলিপি দেওয়ার নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলন চালিয়ে যাওয়া জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের আমির মামুনুল হক।

খেলাফত মজলিসের আমির বলেন, ‘পাঁচ দাবিতে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার লক্ষ্যে আমাদের আটটি দলের গণমিছিল অনুষ্ঠিত হবে। সেদিন আমরা আন্দোলনরত সব দল গণমিছিল নিয়ে রাজধানীর পল্টন মোড়ে একত্রিত হবো।

মামুনুল হক বলেন, ‘৬ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে আমরা ১১ নভেম্বর রাজধানীতে সমাবেশ করব।’

দাবির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আগের পাঁচটি দাবির মধ্যে নতুন তিনটি দাবি সংযুক্ত করেছি। দাবিগুলো হলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে, জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন করতে হবে ও সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বহাল রাখতে হবে।’

খেলাফত মজলিসের আমির আরো বলেন, ‘সকালে আমরা শীর্ষ আট দল বৈঠক করেছি।

গত দুই মাস যাবৎ আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমাদের দাবিগুলো মানা হচ্ছে না। দেশের মানুষের অভিপ্রায়ের ভিত্তিতে জুলাই বিপ্লবের অর্জনকে আমরা ত্বরান্বিত করতে চাই। আমরা রাজনৈতিক দলগুলোর আলোচনার ব্যাপারে আন্তরিক। যেই অনুযায়ী অগ্রসর হচ্ছি।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে চাই, অন্যান্য দল প্রধান উপদেষ্টার আহ্বানে কিভাবে সাড়া দেয়। আশা করি, সবাই বসলে একটা সমাধান হবে। প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর ওপর আলোচনার বিষয় ছেড়ে দিয়ে তাদের দায়িত্ব শেষ করা যাবে না। প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা পালন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা