ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

পথ হারিয়ে ৪ শিশু ঢাকায়, ‘হোটেল বয়’-এর কাজ করে কাটল ৬ দিন

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৭ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৭ সময়
পথ হারিয়ে ৪ শিশু ঢাকায়, ‘হোটেল বয়’-এর কাজ করে কাটল ৬ দিন ছবি : সংগৃহীত

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা পুলিশ। তারা পথ হারিয়ে ঢাকায় এসেছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুদের বয়স ১২-১৩ বছর। আজ সোমবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শিশুদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

শাহজাহানপুর থানা পুলিশ জানায়, রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান পরিচালনা করে শিশুদের উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে শিশুরা জানায়, তারা সিলেট থেকে ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে পথ হারিয়ে ফেলে। এরপর গত ছয় দিন ধরে তারা হোটেলে হোটেল বয় হিসেবে কাজ করছিল।

উদ্ধারের পর শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা