ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

হামাসের শীর্ষ নেতার সাথে বৈঠক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া'র সাথে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবরটি নিশ্চিত করেছে আঙ্কারা প্রশাসন।
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১ সময়
হামাসের শীর্ষ নেতার সাথে বৈঠক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ছবি : সংগৃহীত

হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া'র সাথে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবরটি নিশ্চিত করেছে আঙ্কারা প্রশাসন। গাজার বর্তমান পরিস্থিতি, যুদ্ধবিরতি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা ইস্যু ছিল তাদের আলোচনার মুখ্য বিষয়।

যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় সোমবার ইস্তাম্বুলে একত্রিত হচ্ছেন বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী। উপস্থিত থাকবেন কাতার, সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রতিনিধিরা।

এদিকে, গাজায় যুদ্ধবিরতি চললেও মানবিক সহায়তা প্রবেশে প্রতিশ্রুত পরিমাণের তুলনায় বড় ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খাদ্য বিতরণ কিছুটা বাড়লেও সামগ্রিক সহায়তা প্রবাহ এখনো মারাত্মকভাবে সীমিত।

জাতিসংঘ জানায়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গাজার প্রবেশপথ দিয়ে মাত্র ১৪৯টি ট্রাক পণ্য নামানো হয়েছে। সরু ও যানজটপূর্ণ ফিলাডেলফি করিডোর এবং ইসরায়েলি সেনাবাহিনীর ধারাবাহিক বিলম্বের কারণে সহায়তা পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস