ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী

জন্মদিনে স্বামী সৃজিতকে কী উপহার দিলেন মিথিলা

সৃজিত-মিথিলা বিচ্ছেদের গুঞ্জন দানা বেঁধেছিল কদিন আগেই। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে স্বামীর জন্মদিনে উচ্ছ্বাস প্রকাশ করলেন মিথিলা। সৃজিত
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:৫ সময়
জন্মদিনে স্বামী সৃজিতকে কী উপহার দিলেন মিথিলা ছবি : সংগৃহীত
সৃজিত-মিথিলা বিচ্ছেদের গুঞ্জন দানা বেঁধেছিল কদিন আগেই। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে স্বামীর জন্মদিনে উচ্ছ্বাস প্রকাশ করলেন মিথিলা। সৃজিত মুখার্জির ৪৭তম জন্মদিনে স্বামীর ছায়াসঙ্গী হয়ে ছিলেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে বিয়ে করেন সৃজিত মুখার্জি ও রাফিয়াত রাশিদ মিথিলা।

এদিকে শনিবার সৃজিতের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল ‘দশম অবতার’-এর ট্রেলারের স্পেশ্যাল প্রিভিউর সঙ্গে জন্মদিনের জমজমাট পার্টি। সেখানে হাজির হন টালিপাড়ার রথী-মহারথীরা। এদিন এক ছাদের নীচে পাওয়া দেখা গেছে জয়া আহসান ও মিথিলাকে। তবে পার্টির সব লাইম লাইট কেড়ে  নিয়েছিল সৃজিত-মিথিলা জুটি। পার্টিতে এ যুগলের পোশাকেও ছিল রং মিলান্তি। তবে এটা প্ল্যান করে নয়, ‘মাঝেমাঝে হয়ে যায়’—বললেন মিথিলা।

এই বিশেষ দিনে সৃজিতকে কী উপহার দিলেন স্ত্রী? এ অভিনেত্রী বলেন, ‘ওর গিফট পাওয়া ঢাকা থেকে শুরু হয়েছে। গত এক সপ্তাহ ঢাকায় ছিল, প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে, উপহারও পেয়েছে। এখন আর সারপ্রাইজের কিছু নেই, গিফটও দিয়েছি। আজ যে পাঞ্জাবিটা পরেছে সেটাও আমি দিয়েছি। আর এই যে আমি এসেছি, সেটাই তো ওর কাছে বড় গিফট’। 

জন্মদিনে স্বামীর জন্য বিশেষ কিছু রান্না করেননি মিথিলা, কারণ বাংলাদেশে সৃজিতকে প্রচুর কিছু খাইয়েছেন বলেও জানান তিনি। 

 অপরদিকে সৃজিত-মিথিলার বিচ্ছেদ নিয়ে গুঞ্জনে বেশ বিরক্ত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এই গুঞ্জন নিয়ে আমি কোনও কথাই বলতে চাই না। খুব সাধারণ সংসার আমাদের। কোনও আলাদা হ্যাপিনেসের কিছু নেই। সুখ-দুঃখ, চড়াই-উতরাই নিয়েই আমাদের সংসার’। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার