ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিমানবন্দরে যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলীতে করে বিশেষ কৌশলে আনা প্রায় সাড়ে ছয় হাজার পিস ইয়াবা আটক
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪ সময়
বিমানবন্দরে যাত্রীর পাকস্থলী থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলীতে করে বিশেষ কৌশলে আনা প্রায় সাড়ে ছয় হাজার পিস ইয়াবা আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

এপিবিএনের তথ্য অনুযায়ী, আটক হওয়া ব্যক্তি কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ১৪২ ফ্লাইটে ঢাকায় আসেন। শনিবার (১ নভেম্বর) রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. পান্নু হাওলাদার (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন। এরপর তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিলে ডাক্তারদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ৬৩৭৮ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এ বিষয়ে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ