ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

গায়ের জোরে জুলাই সনদ সংশোধন করা হয়েছে: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সনদ সইয়ের পর সংশোধনের অধিকার সরকারকে কেউ দেয়নি। গায়ের জোরে মূর্খের
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
গায়ের জোরে জুলাই সনদ সংশোধন করা হয়েছে: মান্না ছবি : সংগৃহীত

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সনদ সইয়ের পর সংশোধনের অধিকার সরকারকে কেউ দেয়নি। গায়ের জোরে মূর্খের মতো সনদ সংশোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীতে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।  

তিনি বলেন, জুলাই সনদের প্রস্তাবনা থেকে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) বাদ দেয়া হয়েছে। এটি একটি প্রতারণা। সনদ সইয়ের দিন ৫ নম্বর দফা পরিবর্তন করা হয়েছে। আবার ঐকমত্য কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত সনদে পরিবর্ধন ও পরিমার্জন করার কথা বলেছে। কিন্তু সনদ স্বাক্ষরের পর তা পরিবর্তন করার অধিকার তাদের কেউ দেয়নি। এ সময় ড. মুহাম্মদ ইউনূস সংস্কার করতে গিয়ে পুরো বিষয়টি এলোমেলো করে ফেলেছেন বলেও মন্তব্য করেন তিনি।  

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ থেকে গণতান্ত্রিক উন্নয়নে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। যারা পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) চায় তাদের চেহারায় শান্ত মনে হলেও ভেতরে তুষের আগুন পুষে রেখেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস