ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী আহত, গাড়ি ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা, আটক ৬ ৬৪ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু

দুদিন পর ব্যবস্থা নেওয়ার ঘোষণা মেয়র আতিকের

রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজে সংলগ্ন ঝিলপাড়া বস্তির বিপরীত পাশের রাস্তায় চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনার দুদিন
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:২৩ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:২৩ সময়
দুদিন পর ব্যবস্থা নেওয়ার ঘোষণা মেয়র আতিকের ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজে সংলগ্ন ঝিলপাড়া বস্তির বিপরীত পাশের রাস্তায় চারজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনার দুদিন পর মুখ খুলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, বিদ্যুতের অবৈধ সংযোগের সঙ্গে যারা জড়তি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

   
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন আগামীর অনুপ্রেরণা শিরোনামে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আর্ট ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ডিএনসিসি।

আতিকুল ইসলাম বলেন, যে অবৈধ লাইন নিয়েছে তাকে দায় নিতে হবে। অবৈধ লাইন নেব আমি আর দায়ী হবে আরেক জন; এটা হতে পারে না। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে, মেয়র সাহেব পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষ মারা গেছে। এই ঘটনা শুনে আমারও তো খারাপ লেগেছে। এর কারণ খোঁজতে গিয়ে দেখেছি অবৈধ লাইন একটি মাদরাসা থেকে নিয়েছে। মাদরাসা থেকে যে অবৈধ লাইন নিয়েছে তাকেই সেই দায়িত্ব নিতে হবে। যে অবৈধ লাইন নিয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যা যা করণীয় তা আমরা করব।

মেয়র বলেন, মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যর ঘটনায় যারা অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত্যুর এ ঘটনা খুবই দুঃখজনক। আমরা সবাই ব্যথিত। অবৈধ বিদ্যুৎ লাইনের অব্যবস্থাপনায় এই মানুষগুলোর মৃত্যু হয়েছে। আমরা মাসখানেক আগে এই অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করেছিলাম। একটি মাদরাসা এই লাইন নিয়েছিল।

তিনি বলেন, নগরের খাল ভরাট, বেদখলের কারণই মূলত জলবদ্ধতার জন্য দায়ী।

মেয়র বলেন, ঢাকায় বিদ্যুতের লাইনগুলো মাটির নিচ দিয়ে নিতে কি পরিমাণ অর্থ ব্যয় হবে তার একটি মাস্টার প্ল্যান তৈরি করতে বুয়েটকে বলা হয়েছে। মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেওয়া একটি ব্যয়বহুল কাজ। শহরকে নিরাপদ রাখতে এই কাজটি আমরা করতে চাই। ইতোমধ্যে বুয়েটকে বিদ্যুতের তার নিয়ে একটি মাস্টার প্ল্যান করতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রতিবেদন পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানার সিরাজিয়া ইসলামিয়া মাদরাসা হাজী রোড ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তার ওপর বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজন মারা যান। ওই পরিবারের এক শিশুকে বাঁচাতে গিয়ে আরও এক তরুণের মৃত্যু হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার