ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

রূপগঞ্জে ব্যবসায়ীকে গুলির ঘটনায় অস্ত্রসহ শফিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির ঘটনায় আলোচিত শফিকুল ইসলাম শফিককে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৬ সময়
রূপগঞ্জে ব্যবসায়ীকে গুলির ঘটনায় অস্ত্রসহ শফিক গ্রেপ্তার ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির ঘটনায় আলোচিত শফিকুল ইসলাম শফিককে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটে ডিএমপির সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার শফিকুল (৩৬) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার বাসিন্দা।

তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। র‍্যাব আরো জানায়, গত শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী লোকমান হোসেনকে গুলি করে শফিক ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় লোকমানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই এলাকায় একটি খাবারের হোটেল পরিচালনা করতেন।

ঘটনার কয়েকদিন আগে শফিক ও তার দল লোকমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন, না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে লোকমান বাধ্য হয়ে ১ লাখ টাকা দেন। এরপর ১৮ অক্টোবর শফিক মোটরসাইকেলযোগে সন্ত্রাসী দল নিয়ে এলাকায় এসে বাকি ৪ লাখ টাকার দাবি করেন। লোকমান টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা গুলি ছোড়ে, যা তার ডান পায়ে লাগে।

আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। র‍্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। র‍্যাব-১১ বিষয়টি তদন্তের দায়িত্ব নিয়ে অভিযুক্তদের ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে সবুজবাগ এলাকা থেকে অস্ত্রসহ শফিককে গ্রেপ্তার করে।

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ